মোহরা আবদুল লতিফ খান উচ্চ বিদ্যালয় মাঠে মোহরা ফুটবল একাডেমির খেলোয়ারদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রদত্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল ৫ টায় এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
নোমান আল মাহমুদ বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। দেশের ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করছে সরকার।
জননেত্রী শেখ হাসিনা সরকার খেলাধুলার উন্নয়নে আন্তরিক। তাই ক্রীড়া সামগ্রীর অভাবে যাতে খেলাধুলা বন্ধ না হয়, সেজন্য ক্লাবগুলোর মাঝে সরকারের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, মনজুর হোসাইন, মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ৫নং মোহরা ওয়ার্ড কমিশনার কাজী নুরুল আমিন মামুন, মোহরা ফুটবল একাডেমির আহবায়ক নিহার রঞ্জন দাস, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রুবাইত হোসেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয় সম্পাদক নইম উদ্দিন খান, হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মামুন, এস এম আলী আকবর, আরিফুর রহমান সোহেল, ইউসুফ সরকার, আরাফাত হোসেন, ফরহাদ খান প্রমুখ।
