সোমবার, ১৭ আগস্ট ২০২৬

জামালখানে এক দেয়ালে ৫৬ ‘কিংবদন্তি’

নিজস্ব প্রতিবেদক

সংগীতজ্ঞ, চলচ্চিত্রকার, অভিনয়শিল্পী, ক্রীড়াবিদ, কে নেই সেখানে; চট্টগ্রাম নগরীর জামালখানে সড়কের পাশে এখন শোভা পাচ্ছে তাদের ছবি। দেশবরণ্য ৫৬ জনের ছবি সম্বলিত এই ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ উদ্বোধন হল আজ মঙ্গলবার।

নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিত করাতে এই উদ্যোগ নিয়েছেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। তার সহযোগিতায় লোহার এমএম প্লেটে ছবিগুলো এঁকেছেন শিল্পী প্রণব সরকার।

সংগীত সাধক আলাউদ্দিন আলী, শাহ আবদুল করিমের সঙ্গে আজম খান, প্রবাল চৌধুরী, আবদুল জব্বার, আবদুল আলীম, ফিরোজা বেগম, শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব, আবদুর গফুর হালী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ, ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ, তপন চৌধুরী, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, ফরিদা ইয়াসমিন, আহমদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিতের ছবি আঁকা হয়েছে ‘কিংবদন্তি’তে।

পাশাপাশি রয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, জাদুশিল্পী জুয়েল আইচ, চলচ্চিত্রকার জহির রায়হান, গাজী মাজহারুল আনোয়ার, সত্য সাহা, সুভাষ দত্ত, খান আতাউর রহমানের ছবি।

ক্রীড়া সংগঠক শেখ কামালের সঙ্গে রয়েছেন কাজী সালাউদ্দিন, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিত দাশ রুপু, বাদল রায়, মোনেম মুন্না, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজুল আবেদীন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, মোহম্মদ রফিকের ছবি।

চলচ্চিত্র জগতের নায়করাজ রাজ্জাকের সঙ্গে রয়েছে আনোয়ার হোসেন, আসাদুজ্জামান নূর, সালমান শাহ, ববিতা, শাবানা, হুমায়ন ফরিদী, কবরী, আলমগীর, জাফর ইকবাল, ফারুক ও সোহেল রানার ছবি।

‘কিংবদন্তি’ উদ্বোধন করে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, সৌন্দর্য বর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগ্রাম গড়ার জন্য কাজ করছি।

সরকারি যে কোনো সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে সৌন্দর্য বর্ধন করে দিবে। আমি চাই পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের জন্য জনপরিসরের বিকাশ ঘটাতে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নূর মোস্তফা টিনু, নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...