মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কক্সবাজারে কভার্ড ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু, ভাঙচুর-অবরোধ

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের রামু উপজেলায় কভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কভার্ড ভ্যানটিকে ভাঙচুর করে এবং প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

রামু থানার ওসি আবু তাহের মো. দেওয়ান রাতে সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মো. মুফিজ ওরফে গুরা মিয়া (৫৫) ওই এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ভুট্টো বলেন, সন্ধ্যায় রামু ক্রসিং হাইওয়ে থানার একটি টহল দল টেকনাফ থেকে আসা কভার্ড ভ্যানটিকে থামার নির্দেশ দেয়।

কিন্তু গাড়িটি নির্দেশ না মেনে পালানোর চেষ্টা করে। তখন এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা কভার্ড ভ্যানটি ভাঙচুর করে এবং সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে।

পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে তাদের দিকেও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানচলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে জানতে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মিজবাহ উদ্দিনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

টহল দলটির নেতৃত্বে থাকা এসআই আজহারুল ইসলামের ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলে আল আমিন নামের এক ব্যক্তি সেটি রিসিভ করেন।

আল আমিন নিজেকে স্থানীয় গ্রামের বাসিন্দা পরিচয় দিয়ে সাংবাদিকদের বলেন, আজহারুল অসুস্থ; তিনি এখন কথা বলতে পারবেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...