মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

আগুন সন্ত্রাসী খুনি লুটেরাদের কোনো ছাড় দেওয়া হবেনা : এম এ সালাম

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেছেন, আওয়ামী লীগ অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করতে চায়, কিন্তু বিএনপি নির্বাচন চায় না।

তারা নির্বাচন বানচাল করে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এক্ষেত্রে আগুন সন্ত্রাসী খুনি লুটেরাদের কোনো ছাড় দেওয়া হবেনা।

সোমবার (২ অক্টোবর) বিকেলে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ‍্যোগে আয়োজিত গণ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের স্বাধীনতা চায়নি, যারা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত‍্যার মদদ যুগিয়েছে তারাই দেশের ঈর্ষণীয় উন্নয়ন অগ্রগতি সহ‍্য করতে না পেরে আওয়ামী লীগকে ক্ষমতাচ‍্যুত করতে চায়। বঙ্গবন্ধু কন‍্যা কোনো দেশী বিদেশী অপশক্তির রক্ত চক্ষুকে ভয় পায় না।

জনগণের শক্তিতে ভর করে জননেত্রী শেখ হাসিনা সেই ষড়যন্ত্র নস‍্যাৎ করে দেবে।‘বারবার আমরা দলীয় এমপি থেকে বঞ্চিত হচ্ছি। তাই আমরা হাটহাজারীবাসী উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছি।

পরের বোঝা আমরা আর বইতে চাই না।’৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন। এটা অন্য কোনো দল এনে দেয়নি।

তিনি একটি উন্নত দেশ উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করে জাতির পিতার সোনার বাংলাদেশ করার সে স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি।

তিনি বলেন, পদ্মা ব্রিজ আওয়ামী লীগের জন্য করেনি। বিএনপি নেতারাও পদ্মা ব্রিজ দিয়ে যাতায়াত করছেন। কর্ণফুলী টানেল, ফ্লাইওভার, মেট্রোরেল সমস্ত কিছু বঙ্গবন্ধুকন্যা ১৮ কোটি মানুষের জন্য করেছেন।

আজকে এই উন্নয়নের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। আজকে তারা বিদেশিদের নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিএনপি আমলের দূর্নীতি লুটপাট প্রসঙ্গে তিনি বলেন, যারা হাজীদের টাকা পর্যন্ত মেরে খেয়েছিল, সেই লুটেরারাই আবার গণতন্ত্রের কথা বলে হাটহাজারীতে অরাজকতা সৃষ্টি করতে চায়।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে যারা বিভ্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে থাকবে। এদেশে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে আর মাথা তুলতে দেওয়া হবে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা সিরাজউদ্দৌল্লাহ চৌধুরী, জসীম উদ্দিন শাহ, জাফর আহমদ, মো. নূর খাঁন, দিদারুল আলম বাবুল, আবুল কদর,শওকতুল আলম, সেলিম উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি রাশেদুল আলম।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক,মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মহিলা আওয়ামী লীগ সভাপতি দিলোয়ারা ইউসুফ, উপজেলা আওয়ামী লীগ এর উপদেষ্টা লিটন মহাজন সহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, শ্রমীক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ গণমিছিলে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...