কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কৃষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে উপজেলার ৫ টি ইউনিয়নের শতাধিক কৃষক অংশ নেন।
এর আগে এদিন সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার মো: ইমরান আহমেদ এর সভাপতিত্বে এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জীব ঘোষ সহ কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
