মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে সাতজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন অন্তত ২০ জন।

স্থানীয় সময় রোববার বিকালে তামাউলিপাস রাজ্যের উপকূলীয় শহর সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জায় প্রার্থনা চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ছাদ ধসে পড়ায় সময় গির্জায় প্রায় ১০০ জন প্রার্থনারত ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি একটি ব্যাপ্টিস্ট গির্জা।

ধ্বংসস্তূপের মধ্যে যারা আটকা পড়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। আটকা পরা সবাইকে বের করে আনতে উদ্ধারকাজ চলছে।

সামাজিক মাধ্যমে আসা ছবিতে গির্জা ভবনের ধ্বংসস্তূপ ও সেখানে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টায় থাকা মানুষের ভিড় দেখা গেছে।

লোকজন বেলচা ও খুন্তি নিয়ে ধ্বংস্তূপ সরানোর চেষ্টা করছিল। পরে ঘটনাস্থলে জরুরি পরিষেবার উদ্ধারকারীরা উপস্থিত হন।

জীবিতদের খোঁজে যারা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন, তাদের জন্য যন্ত্রপাতি ও আহতদের জন্য চিকিৎসা সামগ্রী নিয়ে আসতে সামাজিক মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...