মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে রেকর্ড ডেঙ্গু রোগি দেখল সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক

মাসের নিরিখে গেল সেপ্টেম্বরে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ৩৮৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের রোববারের প্রতিবেদন বলছে, চলতি বছর শনিবার পর্যন্ত জেলায় ৯ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে ৩৯ দশমিক ৭০ শতাংশ রোগী শনাক্ত হয়েছে সেপ্টেম্বর মাসে।

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য রাখা হয় ২০২০ সাল থেকে। সে সময় থেকে এ পর্যন্ত সেপ্টেম্বরেই এক মাসে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

গত মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জাহানারা সিদ্দিকা নামের ৩০ বছর বয়সী এক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কক্সবাজার জেলার চকরিয়ার বাসিন্দা। শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হন।

চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২৮ জনের মৃত্যু হয় অগাস্ট মাসে। তার আগে জুলাই মাসে ১৬ জন এবং জুন মাসে ৬ জনের মৃত্যু হয়।

২০২২ সালে এ জেলায় ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। সে বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১ জনের।

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় ১২৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...