বক্তৃতা-বিবৃতিতে বেফাঁস মন্তব্য যেন না আসে, সে বিষয়ে সজাগ থাকতে রাজনীতিকদের পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই পরামর্শ রাখেন তিনি।
কোনো দলের নাম সুনির্দিষ্ট না করে কাদের বলেন, রাজনীতিবিদদের বেফাঁস কথা বলা থেকে দূরে থাকা উচিৎ।
সরকারের পতনে বিএনপির আন্দোলনে নামলেও তাতে ব্যর্থ হবে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, গত ১৫ বছরে অনেকবার বিএনপির হাঁকডাক শোনা হয়েছে। বিএনপি বিভিন্ন সময় আওয়ামী লীগের নির্বাচনী আসন নিয়ে তিরস্কার করে সমালোচনা করেছিল, যা ছিল বিএনপির অহংকার দম্ভ। যারা আওয়ামী লীগের পতন দেখছে, তাদের নিজেদের পতন হয় কি না- সেটাই এখন দেখার বিষয়।
