মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৩, ১১ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় গত ১৮ সেপ্টেম্বর রুহুল আমিন নামের এক সরকারি কর্মকর্তা ইসলামী ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে বাসায় যাওয়ার পথে ১৪ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়েরের ১২ দিনের মাথায় ১১ লাখ ৩০ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ। 

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন জন হলেন, নুরুল হক সজীব ওরফে রাজীব, মহিউদ্দিন বেলাল ও মো. রায়হান।

রোববার (১ অক্টোবর) সকালে নগরীর মনসুরাবাদস্থ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ কমিশনার আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

উপ-কমিশনার (ডিবি) আলী হোসেন সংবাদ সম্মেলনে জানান, মামলা দায়েরের পর আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ের সাথে জড়িত তিনজনকে শনাক্ত করি। প্রথমে ঢাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিনের অবস্থান শনাক্ত করা হয় এবং সেখানে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যে মতে সজীব ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। এরমধ্যে সজীব থেকে নয় লাখ, মহিউদ্দিন থেকে দুই লাখ ও রায়হান থেকে ৩০ হাজার টাকা সহ তিনজনের কাছ থেকে মোট ছিনতাই করা ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আলী হোসেন আরও জানান, গ্রেফতার রায়হানের আগামী ৫ অক্টোবর বিয়ে করার কথা, তাই ছিনতাইয়ের ভাগে পাওয়া টাকা থেকে বিয়ের কেনাকাটা করে রায়হান। অন্যদিকে ভাগে পাওয়া টাকা দিয়ে ২টি অটোরিকশা কেনার পরিকল্পনা ছিলো গ্রেপ্তার বেলালের। কিন্তু কোনোটাতেই সফল হতে পারলোনা তারা। ছিনতাইয়ের মূলহোতা বা দলনেতা ছিলো সজীব। ছিনতাইয়ের জন্য সিএনজি অটোরিকশাও সজীব নিয়ে এসেছিলো। তিনজনকে ছিনতাইয়ের অপরাধে এক বছর আগে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় গত ১৭ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে এসে আবার তারা ছিনতাইয়ের পরিকল্পনা করে, পরের দিন এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।

নগরীর বিভিন্ন থানায় সজীবের বিরুদ্ধে অস্ত্র ও ছিনতাইয়ের আটটি মামলা, রায়হানের বিরুদ্ধে চারটি ও মহিউদ্দিনের বিরুদ্ধে ভোলায় ছয়টি মামলা রয়েছে বলে জানান আলী হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...