মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নতুন প্রজন্মকে ইনোভেটিব ও স্মার্ট হতে হবে: আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শৈশব থেকে মা বাবা কিংবা শিক্ষক সকলেই আমাদের অনুপ্রাণিত করেছেন পাবলিক সার্ভিস হোল্ডার বা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করেছেন। একজন উদ্যোক্তা অসংখ্য কর্মসংস্থান সৃষ্টি করে। আর অন্য দিকে একজন চাকরিজীবী সর্বোচ্চ একটা পরিবারের দায়িত্ব নেয় মাত্র। তাই নতুন প্রজন্মকে ইনোভেটিব ও স্মার্ট হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হয়ে সমাজে ভূমিকা রাখতে হবে।

রোববার (১ অক্টোবর) নগরীর চট্টেশ্বরী রোডস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর মাহসা আমিনী ক্যাম্পাস এর কনফারেন্স হলে স্টার্টআপ কম্পাস ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, একসময় আমরা ডাক বিভাগের মাধ্যমে টাকা আদান প্রদান করতাম। সময় লাগতো ২ থেকে ৩ দিন। ২০১০ সালে ছোট আকারে যাত্রা শুরু করে বিকাশ ইনিশিয়েটিভ। মাত্র ১২ বছরের পথ চলায় বিকাশ এখন বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। বিকাশের মাধ্যমে শুধু কম সময়ে ও নিরাপদে টাকা আদান প্রদানের সুন্দর সমাধান হয়েছে তা নয়, এর বদৌলতে হাজারো লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একটি মাত্র ইনোভেটিব এবং ক্রিয়েটিভ সলিওশান কিভাবে বৃহত্তর সমস্যার সমাধান করার পাশাপাশি বিশাল একটা জনগোষ্ঠির কর্মক্ষেত্রে পরিণত হতে পারে এটি তার উত্তম উদাহরণ। তাই শিক্ষার্থীদের অনুপ্রণিত করতে এখানে আমরা ইনোভেশান, ডিজাইন এবং এন্ট্রেপ্রেনিউরশিপ একাডেমি স্থাপন করছি। Startup Compass কে সফল করতে হলে ফান্ডিং, ট্রেনিং, ইনকিউবেশন এবং নেটওয়ার্কিং এ ৪টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এরই মধ্যে আমরা বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ শুরু করেছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, যদি তোমার একটি সৃজনশীল মন থাকে তবে তুমি তোমার সৃজনশীল ধারণা দিয়ে যে কোন সমস্য সমাধান করতে পারবে। সব সমস্যাকে তুমি একা সমাধান করতে চেষ্টা করো না। বিশ্বের বেশিরভাগ প্রতিষ্ঠিত কোম্পানী যৌথ প্রচেষ্টা ও অর্থায়নের কারনে সফল হয়েছে। সুতরাং যৌথ প্রচেষ্টা ও অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানির মাধ্যমে ইতোমধ্যে ৩০টি কোম্পানী বিনিয়োগ করেছে। যেমন শপআপ, চালডাল, পাঠাও, টেন মিনিটস স্কুল ইত্যাদি।

এসময় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর উপাচার্য ড. রোবানা হক এর সভাপতিত্বে উপ-উপাচার্য ড. ডেভিড টেইলর ও ড. মিজানুর রহমান বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...