চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, শিক্ষার উপর প্রত্যেক জাতির ভবিষ্যৎ নির্ভর করে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক সিলেবাস ফলো করে শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। এছাড়া শিক্ষা গ্রহনে শিক্ষার্থীরা যাতে অতীতের ন্যায় গাদাগাদি করে শ্রেনীকক্ষে বসতে না হয় সেজন্য অবকাঠামোগত উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজিয়েছেন।
তিনি আজ (৩০ সেপ্টেম্বর ) শনিবার সকালে সাতকানিয়া মডেল হাই স্কুলে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, জেলা আওয়ামীলীগের সদস্য মাষ্টার ফরিদুল আলম ও রূপ কুমার নন্দী খোকন এবং জেলা পরিষদ সদস্য আবদুল আলিম। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃদুল কান্তি দাশ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান, সদস্য আবুল কালাম, চেয়ারম্যান রমজান আলী, জানে আলম জামাল, আসাদুজ্জামান জনি, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নুরুননবী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ শফিকুল ইসলাম, বেবী, পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস.এম. আজিজ, মাদার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নুরুল হক, চেয়ারম্যানদের মধ্যে নলুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান ওচমান আলী, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান, ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মুন্না, সাইফুদ্দীন খালেদ, মো.ইদ্রিস, মো.এমরান, আবু জাহেদ, মো.তৌহিদ ও মো.কাইছার প্রমুখ।
