মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সংঘর্ষে কিশোরের মৃত্যু: চট্টগ্রামে বিএনপিনেতাকে প্রধান আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে এক কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

শনিবার জোরারগঞ্জ থানায় নিহত কিশোর জাহিদ হোসেন রুমনের মা খালেদা আক্তার বাদি হয়ে মামলটি করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে।

বিএনপি নেতা নুরুল আমিনসহ মামলায় মোট ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন।

ওসি বলেন, এ মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।

শুক্রবার বিকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়নে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চ সফল করতে বিএনপি নেতা নুরুল আমিনের বাড়িতে প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।

সভা শেষে বিএনপি কর্মীরা মিছিল করে বাজারে দিকে আসলে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়। এসময় জাহিদ হোসেন রুমন নিহত হয়।

রুমনের মৃত্যুর পর ছাত্রলীগ ও বিএনপি উভয়ই তাকে নিজেদের কর্মী দাবি করে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...