মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র সরকার অচলাবস্থার দুয়ারে

আন্তর্জাতিক ডেস্ক

সরকারকে সাময়িকভাবে অর্থায়নের প্রস্তাবিত একটি বিল প্রতিনিধি পরিষদের কট্টরপন্থি রিপাবলিকানরা আটকে দেওয়ার পর অচলাবস্থার দ্বারে এখন যুক্তরাষ্ট্র সরকার।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতাদের প্রস্তাবিত বিলটি শুক্রবার আটকে দেয় দলটির কট্টরপন্থি অংশ, এতে শনিবার মধ্যরাতের মধ্যে ফেডারেল সংস্থাগুলোকে তহবিল বরাদ্দের সময়সীমা পার হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এমনটি হলে রোববার থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রম আংশিক বন্ধ হয়ে যাবে।

সরকারকে অর্থায়নের সময়সীমা আরও ৩০ দিন বাড়িয়ে ‘শাটডাউন’ এড়ানোর একটি প্রস্তাবিত পরিকল্পনা নিম্নকক্ষে ২৩২-১৯৮ ভোটে পরাজিত হয়।

এই প্রস্তাবে রিপাবলিকানদের অগ্রাধিকার দিয়ে সরকারি ব্যয় হ্রাস ও অভিবাসন সীমিত করার বিষয়গুলো রাখা হয়েছিল।

কংগ্রেসের নিম্নকক্ষে ২২১ আসন নিয়ে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু বিরোধী ২১২ জন ডেমোক্রেট প্রতিনিধির সঙ্গে কট্টরপন্থি ২১ জন রিপাবলিকান প্রস্তাবিত বিলটির বিপক্ষে ভোট দেন।

এখন শাটডাউন এড়াতে রিপাবলিকানদের কাছে স্পষ্ট আর কোনো কৌশল নেই।

যদি রোববার প্রথম প্রহর ১২টা ১ মিনিটের আগে ‘শাটডাউন’ এড়ানোর বিষয়ে কোনো সমঝোতা না হয় তাহলে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানগুলো বন্ধ হয়ে যাবে, ৪০ লাখ ফেডারেল কর্মী বেতন পাবে না এবং আর্থিক তদারকি থেকে বৈজ্ঞানিক গবেষণার মতো অনেককিছু থেমে যাবে।

শাটডাউনের কারণে মার্কিন সশস্ত্র বাহিনীগুলোতে বাজে প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট বাইডেন।

শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদের সরকারি অর্থায়ন নিয়ে আরও ভোট হবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, সরকারের কার্যক্রম অচল হলে তাতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি ‘ক্ষতিগ্রস্ত’ হতে পারে।

এমনটি হলে এক দশকের মধ্যে এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ শাটডাউন হবে। আর তা হলে যুক্তরাষ্ট্রের ঋণমান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে রেটিং সংস্থা মুডিস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...