রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে বিক্রির চেষ্টাকালে ১৯০ কেজি সরকারি বই জব্দ 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এক মাদ্রাসা থেকে বিক্রির চেষ্টাকালে ১৯০ কেজি সরকারি বিনামূল্যের বই জব্দ করেছে প্রশাসন। স্থানীয় একটি গ্রুপের খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযানে আসেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার জালাবাদ ইউনিয়নের পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদরাসা থেকে সরকারী বই বিক্রির চেষ্টাকালে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্রির জন্য মজুদকৃত মাদরাসা শিক্ষা বোর্ডের সরকারী বই জব্দ করেন।

পরে জেলা শিক্ষা অফিসার তিনি বিষয়টি অবহিত করলে জেলা শিক্ষা অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিনকে ঘটনাস্থলে প্রেরণ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত বইগুলো মাদ্রাসার গোডাউনে রেখে তালা মেরে দেন।

মাদরাসাটির সুপার মাওলানা আনিস মোহাম্মদ আবদুল্লাহ জানান, গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাদ্রাসা পরিচালনা কমিটির সভার রেজুলেশন মূলে সিদ্ধান্ত মোতাবেক পুরাতন বইপত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকসহ সকলেই অবগত আছেন। যে বইগুলো জব্দ করা হয়েছে সেগুলো পুরনো সিলেবাসের। ২০১৯- ২০ ও ২০২১-২২ শিক্ষা বর্ষের।

বর্তমানে এগুলোর কোন কার্যকারিতা নেই। এগুলো মাদ্রাসার গোডাউনে রক্ষিত আছে। বাঙারিকে বিক্রির খবর পাওয়া মাত্র আমি মাদ্রাসায় গিয়ে বইগুলো গোডাউনে ঢুকাই। বইগুলোর মধ্যে শিক্ষার্থীদের ফেরত দেয়া অনেক পুরনো বইপত্র রয়েছে। পাশাপাশি এখানে পুরনো খাতা ও কাগজপত্রও ছিল। স্থানীয় কয়েকজন ঘটনাটিকে তিল থেকে তাল বানাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে আমার কাছ থেকে পুরো বিষয়টি অবগত হন। তিনি পুরনো বইপত্র বিক্রির নিয়ম নেই বলে আমাকে জানান।

জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল ঘটনার বিষয়ে আমার কাছ থেকে জানতে চান।

তবে এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...