রবিবার, ১৬ আগস্ট ২০২৬

বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তোমাদের মধ্য থেকেই সৃষ্টি হবে।তাই নিজেদেরকে সেই ভাবে করে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে বৃহস্পতিবার ২৮ শে সেপ্টেম্বর সকালে বান্দরবান জেলা আওয়ামীলীগের অনুষ্ঠানে এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময়  কালাঘাটা সরকারি শিশু পরিবার কেন্দ্রে অনাথ শিশুদের সাথে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠানের সূচনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

পরে শিশু পরিবারের ছাত্ররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গান ও নৃত্য পরিবেশন করেন,সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আমজাদ হোসেন,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অরুপ রতন সিংহ,কালাঘাটা শিশু পরিবারের সহকারী পরিচালক,আব্দুর রহিম ত্রিপুরা,বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সত্যহা পাঞ্জে ত্রিপুরা,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি, অমল কান্তি দাস।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়াও মন্ত্রী ব্যাক্তিগত পক্ষ হতে শিশুদের মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়ে বিভিন্ন খেলনা সামগ্রী প্রদানের আশ্বাস প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...