বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কোনো স্যাংশনকে ভয় পাই না: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ যে উন্নয়ন সেটা যেন সাসটেইনেবল হয় সেটা আমরা করব। কোনো স্যাংশনকে ভয় পাই না। আমাদের মাটি আছে, মানুষ আছে। সেই মাটি ও মানুষ দিয়েই বঙ্গবন্ধু দেশ গড়েছিলেন। আমিও তাই গড়ছি।

স্থানীয় সময় বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এখন কয়জন মানুষ দরজায় আসে ভাত চাইতে, ভাতের ফ্যান চাইতে? দিন বদলের সনদে বদলে গেছে বাংলাদেশ।

সামনের দিন আরও বদলাবে। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি শুরু করেছি। সেজন্য কমিটি গঠন করা হয়েছে। আমরা নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছি, আগামীতে আমাদের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।’

উন্নয়নশীল দেশ হিসেবে ২০২৬ থেকে যে যাত্রা শুরু হবে আমরা তার প্রস্তুতি নিচ্ছি বলেও জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, ‘আজ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের মানুষের ওপর আস্থা আছে, বিশ্বাস আছে। তারা মনে করে একমাত্র আওয়ামী লীগই পারে দেশের মানুষের ভাগ্য পরবর্তন করতে। ভোটের মাধ্যমে মানুষ সেই আস্থার প্রতিদান দেবে বলেই আমি বিশ্বাস করি।’

বিএনপি বাংলাদেশের মানুষের জীবন থেকে ২৯ বছর সময় নষ্ট করেছে জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পর মাত্র সাড়ে ৩ বছরে সব গুছিয়ে এনেছিলেন। ঠিক সেই সময় কিছু বিপথগামী তাকে হত্যা করে। এরপর ২১ বছর, আবার ২০০১ থেকে ২০০৮- এই ২৯ বছর বাংলাদেশের মানুষের জীবন থেকে নষ্ট হয়েছে।

তবে সেটা আমরা গত ১৫ বছরে পূরণ করতে পেরেছি। এখন একটা মর্যাদা নিয়ে বাংলাদেশ বিশ্বে পরিচিতি পেয়েছে। আমাদের সীমিত সম্পদ দিয়েই এসব করেছি। এই গতি যেন থেমে না যায়। কারও কাছে হাত পেতে নয়, বাংলাদেশ তার মর্যাদা নিয়েই চলবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করার আগেই তিনজন প্রতিবন্ধীর হাতে...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে...

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে দুই মাসেই উঠে যাচ্ছে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ বাইশারী-ঈদগড় সড়কের সংস্কার কাজ শেষ...

ঈদগাঁওতে ব্যবসায়ীর টাকা লুট,আটক ২, টাকা উদ্ধার

​কক্সবাজারের ঈদগাঁওর শিয়া পাড়ায় রাতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে...

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

আরও পড়ুন

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...