মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৩৭০ মেগাওয়াটের তিন সৌর বিদ্যুৎকেন্দ্র অনুমোদন

চট্টগ্রাম নিউজ ডটকম

একই দিনে তিনটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এই কেন্দ্র তিনটি থেকে আসবে মোট ৩৭০ মেগাওয়াট বিদ্যুৎ।

আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কেন্দ্র তিনটি থেকে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

কেন্দ্র তিনটি থেকে ২০ বছর বিদ্যুৎ কেনার কথা জানালেও ইউনিটপ্রতি দাম কী হবে সেটি জানানো হয়নি।

তিনটির মধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় স্থাপন করা হবে ২০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র।

২০ বছরে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনতে সরকারের খরচ হবে মোট ৭ হাজার ১৬৮ কোটি ৮০ লাখ টাকা।

ফেনীর সোনাগাজী উপজেলায় হবে ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎকেন্দ্র। এখান থেকে ২০ বছরে সরকার কিনবে ৩ হাজার ৫৮০ কোটি ৮০ লাখ টাকার বিদ্যুৎ।

বান্দরবানের লামায় তৃতীয় বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনক্ষমতা ৭০ মেগাওয়াট। সেখান থেকে বিদ্যুৎ কিনতে ২০ বছরে সরকারের ব্যয় হবে আনুমানিক ২ হাজার ৪৮৬ কোটি ৪০ লাখ টাকা।

জাতীয় গ্রিডে সৌর বিদ্যুতের অবস্থান দিন দিন বাড়ছে। এদিন দুপুর ১২টায় সৌর বিদ্যুৎ থেকে ঘণ্টায় ৪২২ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন হচ্ছিল।

পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমানে মানিকগঞ্জে একটি ৩৫ মেগাওয়াট, কাপ্তাইয়ে ৭ মেগাওয়াট, টেকনাফে ২০ মেগাওয়াট, ময়মনসিংহের সুতিয়াখালীতে ৫০ মেগাওয়াট, জামালপুরের সরিষাবাড়িতে ৩ মেগাওয়াট, মোংলায় ওরিয়নের ১০০ মেগাওয়াট, সিরাজগঞ্জে সাড়ে ৬ মেগাওয়াট, তেতুলিয়ার মাঝিপাড়ায় ৮ মেগাওয়াট, লালমনিরহাটে ৩০ মেগাওয়াট, তিস্তা সোলারের ২০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে।

এর বাইরে গত কয়েকটি ক্রয় কমিটিতে প্রায় ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...