মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

শিখ নেতার খুনের বিষয়ে কানাডার কাছে তথ্য চেয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হারদীপ সিং নিজ্জারের খুনের ঘটনায় কানাডা কোনো ‘সুনির্দিষ্ট’ তথ্য দিলে ভারত তা খতিয়ে দেখবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন।

গত জুনে কানাডায় নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ভারত সরকারের হাত আছে বলে সম্প্রতি অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তার ওই মন্তব্যের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়। ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয় ভারত।

জয়শঙ্কর আবারও বলেছেন, ওই খুনে দিল্লির কোনো ভূমিকা নেই। তবে যে কোনো ‘প্রাসঙ্গিক’ অভিযোগ তদন্তের জন্য প্রস্তুত আছেন তারা।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে নিউ ইয়র্কে এসব কথা বলেন তিনি।

জয়শঙ্কর বলেন, এক, আমরা কানাডিয়ানদের বলেছি যে এটি (বিচারবহির্ভূত হত্যাকাণ্ড) ভারত সরকারের নীতি নয়। দুই, আমরা কানাডিয়ানদের বলেছি, আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট কিছু থাকে, প্রাসঙ্গিক কিছু, আপনারা জানেন, তাহলে আমাদের জানান। আমরা তা খতিয়ে দেখার জন্য প্রস্তুত।

জুনে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় নিজ্জারকে একটি শিখ মন্দিরের সামনে গুলি করে হত্যা করা হয়। ভারত ২০২০ সালে তাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছিল।

নিজ্জারকে খুনের ঠিক তিন মাস পর গত ১৮ সেপ্টেম্বর ভারতের গোয়েন্দা বাহিনী‘র’ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী।

এরপর দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। উভয় দেশের কূটনীতিককে পাল্টাপাল্টি বহিষ্কারের পর ভারত কানডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে।

ভারতের পাঞ্জাবে স্বাধীন শিখ রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার আন্দোলনের নেতা ছিলেন ৪৫ বছর বয়সী নিজ্জার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...