মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।

আরেক বিজ্ঞপ্তিতে নিয়ম নিয়ম না মেনে গঠিত হওয়ায় সদ্য জেলা ছাত্রলীগ–ঘোষিত বাঁশখালী উপজেলা, পৌরসভা,আলাওল সরকারি কলেজ, এবং সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আবদুল কাদের সুজনকে সভাপতি ও আ ম ম টিপু সুলতান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে গঠিত ওই কমিটি ২০০৩ সাল পর্যন্ত বহাল থাকে।

২০০৩ সালে এই কমিটি ভেঙে দিয়ে মোহাম্মদ ফারুককে আহ্বায়ক করে তিন মাসের জন্য কমিটি গঠন করা হয়। তিন মাসের এই কমিটি বহাল থাকে ২০১১ সাল পর্যন্ত, অর্থাৎ ৮ বছর। ২০১১ সালে মোহাম্মদ ফারুকের নেতৃত্বাধীন এই কমিটি ভেঙে দিয়ে আবদুল মালেক জনিকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের নিজেদের কর্মীদের হাতে খুন হন কমিটির আহ্বায়ক আবদুল মালেক জনি।

এরপর ২০১৪ সালের ৩০ আগস্ট ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্র সমাবেশ থেকে ফেরার পথে দুই পক্ষের মারামারিরতে ট্রেন থেকে ফেলে দেয়া হয় দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ও লোহাগাড়ার বারআউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম তকিকে।

এ সময় তকি ঘটনাস্থলেই মারা যান। তকির মৃত্যুর পর সালাহ উদ্দিন সাকিবের নেতৃত্বাধীন কমিটির কার্যক্রম ২০১৪ সালের ১ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেয়া হয় কেন্দ্র থেকে। তখন থেকে নেতৃত্বশূন্য ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।

পরে ২০১৭ সালের ১৪ অক্টোবর এসএম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সেই কমিটি তিনবছর পরে ২০২০ সালে পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...