রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলার পরৈকোড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে দেলোয়ার হোসেন (২০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায়  ইউনিয়নের পাটনীকোটা সুদির ভট্টাচার্যের বাড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দেলোয়ার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামের ইয়াকুবের ছেলে। সে একজন ট্রাক (ড্যাম্পার) চালক। ছোটো থেকেই সে উত্তর হাইলধর নানুর বাড়িতে থাকতো।

এবিষয়ে প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, সন্ধ্যায় বালুর গাড়ি থেকে বালু আনলোড করার সময় ড্যাম্পারের বডি বৈদ্যুতিক তারের স্পর্শ হয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় গাড়ির আরেকজন ড্রাইভার সাজ্জাদ ও এক হেলপার গুরুতর আহত হয়।

নিহত দেলোয়ারের মা রোকেয়া বেগম জানান, আমার ছেলে সকাল ৬টার দিকে গাড়িতে যাচ্ছে বলে ঘর থেকে বের হয়। পরবর্তীতে সন্ধ্যায় একজন এসে খবর দেয় আমার ছেলে না-কি বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে। আমার একটা মাত্র ছেলে। এই ছেলেটাকে ছাড়া আমার আর কেউ নাই। আমার বেঁচে থাকার সম্বল হারিয়ে গেছে। এখন আমি কি নিয়ে বাঁচবো!

এবিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ জানান, ছেলেটাকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছিলো। আমরা পুলিশকে খবর দিয়েছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, পরিবারের সম্মতিতে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...