রবিবার, ১৬ আগস্ট ২০২৬

এলাকা ভিত্তিক ক্লাব প্রতিষ্ঠা করে উন্নয়ন কর্মকাণ্ডে সকলের অংশগ্রহণ থাকা দরকার : বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

এই সরকারের আমলে জেলায় শিক্ষা,স্বাস্থ্য,কৃষি, যোগাযোগ ব্যবস্থা সহ জনসাধারণের জীবনমানের ব্যপক উন্নয়ন সাধিত হয়ছে। পাহাড়ে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনসাধারণের উন্নয়নের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত এলাকায় দিয়েছেন বিদ্যুৎ সুবিধা।যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে থানচি উপজেলা হতে এখন সহজেই জেলা সদরে আশা যাওয়া করা যায়।

তিনি আরো বলেন , এলাকার উন্নয়নের জন্য পৌরসভার পাশাপাশি নিজের এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।পাড়ায় পাড়ায় সকলের সমন্বয়ে ক্লাব গড়ে তুলতে হবে যাতে ক্লাবের সদস্যরা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।সকলের প্রচেষ্টায় পরিস্কার পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলা সম্ভব।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের তত্বাবধানে জেলায় ৫ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শনিবার ২৩শে সেপ্টেম্বর সকালে জেলা সদরের নিউগুলশান ও নতুন পড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পানি নিষ্কাশন আর সিসি ড্রেন,বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস রুম নির্মাণ, যাত্রী ছাউনি নির্মাণ, ছাত্রবাস নির্মাণ, শহীদ মিনার নির্মাণ সহ  বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামীলীগ সভাপতি,অমল কান্তি দাশ।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, অত্র এলাকার সাধারণ মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...