রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর নবী (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে তার শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো. নুর নবী কুমিল্লার জেলার নাঙ্গলকোট উপজেলার বাইয়ারা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। এছাড়া সে রাঙ্গুনিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শিলক অভিযোগ কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা এলাকায় বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিলক অভিযোগ কেন্দ্রের নুর নবী। বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় লাইন বন্ধ থাকার কথা কিন্তু এরপরেও বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনা রহস্যজনক।
জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান বলেন, ‘প্রাথমিকভাবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নিহতের অভিভাবকরা এখনও কেউ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
এর আগে গত বছরের মে মাসে পৌরসভার ঘাটচেক এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে রাঙ্গুনিয়া পবিস-২ এর একজন লাইন ম্যানের বিদ্যুতায়িত হওয়ার ঘটনা ঘটেছে। এবারও একই ঘটনায় রাঙ্গুনিয়া পবিস-২ এর একজনের মৃত্যু হলো। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি রহস্যজনক।
এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জুয়েল দাশ বলেন, ‘নুরুন নবী কিভাবে মারা গেলো বলতে পারবো না, তবে সে লাইনে শক খেয়েছে। তখন আমরা হাসপাতালে ছিলাম।
বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় লাইন বন্ধ থাকলে বিদ্যুতায়িত হলো কিভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজ করতে গেলে সে নিজেই কল করে লাইন বন্ধ করে দেয় কিন্তু এবার কি হলো বুঝতে পারছিনা। তাৎক্ষণিকভাবে আমাদের পবিস-২ এর রাউজান সদর দপ্তর থেকে তদন্ত করতে ঘটনাস্থলে গিয়েছেন। পুরো বিষয়টি তদন্তে উঠে আসবে, তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।’
‘এছাড়া এর আগের বিদ্যুতায়িত হয়ে লাইন ম্যানের মৃত্যুর ঘটনা কারণটা ভিন্ন, তখন সে এক জায়waq4iগায় কাজ করতে গিয়ে আরেক জায়গায় কাজ করাতে এমন হলো। তবে সেসময় দায়িত্বে আমি ছিলাম না।’ যোগ করেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জুয়েল দাশ।
