রবিবার, ১৬ আগস্ট ২০২৬

সব সময় মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি: তথ্যমন্ত্রী

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন। এতো ব্যস্ত থাকার পরও আমার মতো এলাকায় কেউ সময় দেয় না। সব মানুষের জন্য আমি কাজ করার চেষ্টা করি। সবার জন্য আমার দরজা সবসময় খোলা রেখেছি। আগামী কয়েক মাস পর আমি যখন আপনাদের দরজায় আসবো, তখনও আপনারা আমার জন্য আপনাদের দরজাটি খোলা রাখবেন এই প্রত্যাশা করি’।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথম গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান ‘দাশ ইন্ড্রাট্রিজ লিমিটেড’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। এসময় ফিতাকেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তৃপ্তি ধর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী, প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর কামানাশিষ দাশ রুবেল, ডিরেক্টর শওকত বিন ইউনুস, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নূর উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাছির উদ্দীন রিয়াজ ও বাপ্পা চৌধুরী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘গত ১৫ বছরে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি এমপি নির্বাচিত হওয়ার পর দক্ষিণ রাঙ্গুনিয়ার উন্নয়ন করার আগে এই এলাকার সড়কের উন্নয়ন করেছি এবং নিয়মিত প্রতিবছর সড়কটি রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছে। এই সড়কটি না হলে হয়ত এই ইন্ডাস্ট্রিও হতো না আজ।’

অনুষ্ঠানে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানটি সম্পর্কে ড. হাছান মাহমুদ বলেন, ‘গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান করায় তার প্রতি (কামানাশিষ দাশ রুবেল) কৃতজ্ঞতা জানায়। শহর থেকে এতোদূরে এভাবে ঝুঁকি নিয়ে শিল্প প্রতিষ্ঠান করা এতো সহজ নয়। হয়ত তার পদাঙ্ক অনুসরণ করে আরও গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান হবে রাঙ্গুনিয়ায়। ব্যবসায় বাণিজ্য করতে গিয়ে সবাই যদি এভাবে নিজ এলাকার মানুষের কথা মাথায় রাখে তবে দেশে আর বেকার সমস্যা থাকবে না।’

উল্লেখ্য , গেল তিনমাস পূর্বে রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকায় দাশ ইন্ড্রাট্রিজ লিমিটেডের যাত্রা করে। এই শিল্প প্রতিষ্ঠান থেকে উৎপাদিত তৈরি পোশাক সরাসরি রপ্তানি হবে সুদূর আমেরিকায়। ইতিমধ্যেই এই শিল্প প্রতিষ্ঠান থেকে উৎপাদিত পাঁচ কোটি টাকা মূল্যের তৈরি পোশাকের প্রথম চালান রপ্তানি হয়েছে আমেরিকায়। এই শিল্প প্রতিষ্ঠানে ইতিমধ্যেই কর্মসংস্থান হয়েছে রাঙ্গুনিয়ার প্রায় চারশত বেকার জনশক্তির। প্রতিষ্ঠানটির ভবনের তৃতীয় তলাতেও কার্যক্রম চালানোর প্রক্রিয়া চালানো হচ্ছে। যেখানে আরও অন্তত ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...