বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে একদিনে রেকর্ড ২২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলায় একদিনে রেকর্ড ২২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মারা গেছে এক শিশুসহ দুজন। এ নিয়ে জেলায় চলতি বছর ডেঙ্গুতে ৭১ জন মারা গেল।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন জানানো হয়, চাঁদনি আক্তার নামের ১০ বছরের এক মেয়ে শিশু বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যায়। মঙ্গলবার শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল।

বুধবার শামসুল হক (৬৪) নামের আরও একজন ডেঙ্গুতে মারা যান। সেদিনই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

বৃহস্পতিবার জেলার বিভিন্ন হাসপাতালে ৪৫৩ জন রোগী ভর্তি ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়। এরমধ্যে সবচেয়ে বেশি ১৩৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ৮ হাজার ৫০০ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৫ হাজার ৯০৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯৪৫ জন আক্রান্ত হয়েছে সীতাকুণ্ডে।

জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৭১ জনের মধ্যে ২৫ জন শিশু এবং ২৫ জন নারী। আর ২১ জন পুরুষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা বৃষ্টির কারণে একদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে পুনরায়...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...