বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে বাইডেনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আঞ্চলিক নেতাদের সাথে সাক্ষাতের পর মধ্য এশিয়ার ‘আঞ্চলিক অখ-তার’ উপর জোর দেওয়ার কথা বলেছেন। তিনি খুব শিগগিরই এ অঞ্চলের কোন একটি দেশ সফর করতে পারেন। মস্কো এসব দেশকে তাদের উঠোন হিসেবে দেখে। খবর এএফপি’র।

বাইডেন তথাকথিত ‘সি-৫’ দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতাদের বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই প্রথমবারের মতো তারা বৈঠকে মিলিত হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

এ সময় বাইডেন বলেন, ‘আমি শিগগিরই আপনার সাথে সাক্ষাত করার অপেক্ষায় রয়েছি। সম্ভবত আপনাদের কোন এক দেশে এ সাক্ষাত হতে পারে।’

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়ে মস্কোর দৃষ্টিভঙ্গির ব্যাপারে বাইডেন বলেন, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এবং যুক্তরাষ্ট্রের ‘সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখ-তা বজায় রাখার ক্ষেত্রে একটি অভিন্ন প্রতিশ্রুতি ছিল।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ‘আমার দৃষ্টিতে এ নীতিগুলো আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ।’
বাইডেন আরো বলেন, ‘আমি সত্যিকারভাবে বিশ্বাস করি, যখন আমরা একসাথে থাকি তখন পৃথিবী নিরাপদ থাকে।’

জাতিসংঘ ভাষণের আগে বাইডেন সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসন জাতীয় সার্বভৌমত্বের বৈশ্বিক সংস্থার নীতিমালাকে দুর্বল এবং আরো ভূখ- দখলকে উৎসাহিত করতে পারে।

পুতিন জাতিসংঘের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাননি।

ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোকে এমন সময়ে মধ্য এশিয়ায় বৃহত্তর ভূমিকা নিতে উৎসাহিত করেছে যখন এ অঞ্চলের অনেক দেশ রাশিয়ার সাথে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...