আনোয়ারা উপজেলায় যথাযথ স্বাস্থ্যসেবা মনিটরিং করার লক্ষ্যে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বেসরকারি হাসপাতাল মা ও শিশু জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক, সেন্টার,আনোয়ারা হলি হেল্থ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার, শাহ মোহছেন আউলিয়া ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ। এসময় শোকার্ডিওগ্রাফার কামরুল হাসান চৌধুরী, ল্যাব মেডিসিন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট প্রদীপ দাশসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুর রশীদ বলেন, সরকারি নির্দেশনা রয়েছে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অভিযানের বিষয়ে। অভিযানে ছাড়পত্র ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। কেউ কাগজ পত্র সম্পূর্ণ দেখাতে পারেনি। সবকিছু নিয়ে আগামীকাল তাদের যোগাযোগ করতে বলা হয়েছে। কাগজপত্র দেখে আমরা ব্যবস্থা নিব।
