বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে বেড়েছে ভোট কেন্দ্র: মোট ভোট কেন্দ্র ২২ টি

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৭ সেপ্টেম্বর সারাদেশে ভোট কেন্দ্রের চুড়ান্ত তালিকা প্রস্তুত করেছেন। 

চুড়ান্ত তালিকায় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় সর্বমোট ২২ টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানান, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার।

তিনি আরও জানান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে ১৮ টি ভোট কেন্দ্র থাকলেও এবার চুড়ান্ত তালিকায় ২২ টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। অথাৎ গত বারের চেয়ে এবার কাপ্তাইয়ে ৪ টি ভোট কেন্দ্র বেশী।

চুড়ান্ত ভোট কেন্দ্রের তালিকায় কাপ্তাই উপজেলায় যে ৪ টি ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে সেইগুলো হলো ২ নং রাইখালী ইউনিয়ন এর রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক এবং ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর মুরালী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

গত ১৮ সেপ্টেম্বর  কাপ্তাই  উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত ভোট কেন্দ্রের তালিকায় দেখা যায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে সর্বমোট ভোট কেন্দ্র ৪ টি। কেন্দ্র গুলো হলো ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ, কেপিএম স্কুল, কেআরসি স্কুল এবং তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।

২ নং রাইখালী ইউনিয়নে সর্বমোট ভোট কেন্দ্র ৫ টি। কেন্দ্র গুলো হলো, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,( বড়খোলা পাড়া), ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়

৩ নং চিৎমরম ইউনিয়নে সর্বমোট ভোট কেন্দ্র ৩ টি। কেন্দ্র গুলো হলো, চিৎমরম উচ্চ বিদ্যালয়, চিৎমরম ইউনিয়ন পরিষদ এবং চাকুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪ নং কাপ্তাই ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৫ টি। কেন্দ্র গুলো হলো, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, চৌধুরী ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়, বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হরিনছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫ নং ওয়াগ্গা ইউনিয়নে মোট ভোট কেন্দ্র ৫ টি।
কেন্দ্র গুলো হলো, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়, মুরালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...