বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রুমায় চাঁদা আদায়কালে নিরাপত্তাবাহিনীর গুলিতে কেএনএ সদস্য আহত

মোঃ শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় চাঁদা আদায়কাল নিরাপত্তাবাহিনীর গুলিতে বয় রাম বম (২৫) নামে এক কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) সদস্য আহত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রুমা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রুমা বাজারের সাপ্তাহিক হাটের দিন। এ দিনে কেএনএ সন্ত্রাসীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে বাজারে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ওঁত পেতে ছিলো। সকাল ১১টার দিকে ৩-৪জন কেএনএ সদস্য রুমা বাজারে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নিতে আসলে কেএনএ সদস্যরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের দিকে গুলি চালালে নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছোঁড়ে। কেএনএ সদস্যরা ৪-৫ রাউণ্ড গুলি চালায়। জবাবে নিরাপত্তাবাহিনীও ৫ রাউন্ড গুলি চালায়। এতে বয় রাম বম (২৫) নামে এক কেএনএ সদস্য গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। তার শরীরে মোট তিনটি গুলি লেগেছে। দুইটি গুলি পিঠে এবং একটি গুলি ডান পায়ের হাঁটুর ওপরে লেগেছে।

এ সময় তার নিকট থেকে একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আহত বয় রাম বম রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেথেল পাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি রুমা সদর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণ আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে এলাকায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...