চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ৮ বছর পর গ্রেফতার করেছে র্যাব-৭।
রোববার (১৭ সেপ্টেম্বর) চান্দগাঁও থানাধীন একতারা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. শাহাবুদ্দিন (৫৫) চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকার হাজী নূরুল ইসলামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, ২০১৪ সালের বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন শাহাবুদ্দিন। তার অনুপস্থিতিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। শাহাবুদ্দিন দীর্ঘ ৮ বছর ধরে দেশের বিভিন্নস্থানে আত্মগোপনে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
