বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া: বাদ পড়ছেন তারকা ক্রিকেটাররা

বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে দল থেকে বাদ পড়ছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
আগে থেকেই গুঞ্জন ছিল বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার বেশকিছু তারকা ক্রিকেটার আসবেন না। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। দলের গুরুত্বপূর্ণ একাধিক ক্রিকেটারকে ছাড়াই বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই দুই সফরের জন্য ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স এবং গ্লেন ম্যাক্সওয়েলসহ ছয়জন ক্রিকেটার নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। ইনজুরির কারণে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ। এছাড়া ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও মার্কাস স্টাইনিসও ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
অজিদের ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়েস অ্যাগার। প্রায় ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান।
ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হর্নস। তবে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে বোর্ড।
আগামী জুলাইয়ের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে অজিদের। সম্ভাব্য সূচি মোতাবেক ২ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই। ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ জুলাই থেকে, যা শেষ হবে ২৫ জুলাই। এই সফর শেষে বাংলাদেশে আসবে তারা।
অস্ট্রেলিয়ার ১৮ সদস্যের দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, এবং অ্যাডাম জাম্পা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু রামিসার নির্মম মৃত্যুতে মহানগর  জাপা আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক  আলহাজ্ব...

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ; জামায়াতপন্থী ৭ সদস্যের পদত্যাগ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনাঙ্গনে উত্তেজনা...

গণমাধ্যম সংস্কারে সব পক্ষকে নিয়ে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন,...

কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন তারা

চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার...

বন্দরের বহির্নোঙরে ছুরিকাঘাতে থাই নাবিকের মৃত্যু, গ্রেপ্তার ১

চট্টগ্রামের আনোয়ারা উপকূলে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি...

টেকনাফে ট্রাকচাপায় নারী নিহত, গুরুতর আহত ৩

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের (ডাম্পার) চাপায়...

আরও পড়ুন

নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্ব ক্রিকেটে বালিকা-বালিকায় চট্টগ্রাম চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের ক্রিকেটের বালক এবং বালিকা দু বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা। এছাড়া ফুটবল বালক...

দ্বিতীয় ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টে সিটি ব্যাংক পিলসি চ্যাম্পিয়ন

চিটাগাং ওয়ারিয়র্স স্পোর্টিং ক্লাব আয়োজিত ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসর সম্পন্ন হয়েছে গত শনিবার।কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইস্টার্ন ব্যাংক পি এলসিকে পরাজিত...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...