বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নগরীতে ব্যাটারী চালিত রিক্সা নিয়ে বীরদর্পে চলছে ডিজিটাল টোকেন বাণিজ্য

কে এম রাজীব

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন নাসিরাবাদস্থ পলিটেকনিক্যাল এলাকায় ব্যাটারী চালিত রিক্সা নিয়ে বীরদর্পে প্রতিনিয়ত ডিজিটাল টোকেন বাণিজ্য আর চাঁদাবাজি করছে আসছে একটি চক্র। এসব ব্যাটারি চালিত রিক্সা চলাচলকে কেন্দ্র করে ওই এলাকায় গড়ে উঠেছে শক্তিশালী এক সিন্ডিকেট। ওই সব এলাকার রাস্তাগুলোতে চলাচলরত প্রায় ২৫০টি গাড়ি থেকে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। আদায়কৃত চাঁদার টাকা থেকে বিভিন্ন মহলের চাহিদা পূরণ করা হয়ে থাকে বলে জানা যায়। চাঁদার টাকা না দিলে লাইনম্যান এসব বাহন আটক করাসহ চালকদের ওপর নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে।

রিক্সা চালকরা জানায়, এই রিক্সাকে পুঁজি করে কিছু বহিরাগতরা কিছু যুবক স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের তোয়াক্কা না করে এই টোকেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে ডিজিটালভাবে চাঁদাবাজি করে আসলেও স্থানীয় লোকেরা নিজেদের মানসন্মান রক্ষার্তে বিষয়টি এড়িয়ে চলে।

জানা গেছে, স্থানীয় জনগনের যাতায়তে প্রতিনিয়ত পলিটেকনিক্যাল মোজাফফর আহমেদ চৌধুরী সড়ক, সাউদার্ন মেডিকেল, টেকনিক্যাল মোড, খুলশী কলোনী পর্যন্ত ব্যাটারী চালিত অটো রিক্সা চলাচল করছে। এতে প্রায় ২৫০টি রিক্সা থেকে দৈনিক ২৫ হাজার টাকা করে অবৈধ চাঁদা উত্তোলন করে। আর মাসে আদায় হচ্ছে সাড়ে ৭ লাখ টাকা। আর এসব টাকা শামসু নামের এক ব্যক্তি লাইনম্যানকে দিয়ে এসব টাকা উত্তোলন করে পুলিশসহ বিভিন্ন মহলে পাঠানো হচ্ছে বলে রিক্সা চালকদের অভিযোগ। এছাড়া রিক্সা চালকরা ওসব কথিত নেতার চাহিদা অনুযায়ী টাকা না দিলে রিক্সা চালকদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে রিক্সা আনতে পুলিশকে তিন হাজার টাকা দিতে হয় বলেও অভিযোগ করে চালকরা।

রিক্সাচালকরা ক্ষোভ প্রকাশ করে আরো জানায়, আমরা সবাই কোন না কোন এলাকার ভোটার।আমরা নির্বাচনের সময় ভোটও দেই, আবার ক্ষমতাসীন দলের কিছু নেতার ইশারায় নির্যাতিতও হই। এসব চাঁদাবাজির কারণে আগামী নির্বাচনে বিশাল প্রভাব পড়বে, আমাদের প্রধানমন্ত্রী রাতদিন কষ্ট করে দেশের নিম্ম আয়ের মানুষগুলোর রুটি রুজির জন্য এত উন্নয়ন করে যাচ্ছেন অথচ এই ধরনের কিছু মুষ্টিমেয় লোকাল নেতার জন্য তা মলিন হয়ে যাচ্ছে। ওই সব নামধারী নেতার বিরুদ্ধে স্থানীয় ১০ আসনের সাংসদ মহিউদ্দিন বাচ্চুকে দৃষ্টি আকর্ষন করে বিষয়টির আইনগত ব্যবস্থা নেয়ার প্রত্যাশা করেন চালকরা।

এবিষয়ে খুলশী থানাধীন ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউান্সিলর মো. মোরশেদ আলম বলেন, টাকা উত্তোলন ও চাঁদাবাজির বিষয়টা আমি শুনেছি। কিন্তু আমিতো ম্যাজিস্ট্রেট না যে অভিযান চালিয়ে বন্ধ করবো। আর এসব রিক্সা এগুলোতো চলার কথা না। টাকা না দিয়ে এসব রিক্সা চলার কথা না। তারা টাকা দিয়েতো চালাচ্ছে। আর টাকায় যদি না দেয়, এসব গুলো প্রশাসনের নাকের ডগায় এগুলো চলে কিভাবে। এ বিষয়ে আমি মেয়র মহোদয়কে দুইবার অভিযোগ করেছি। ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল দত্ত মহোদয়কেও চিঠি দিয়েছি। তারপরও কোন অদৃশ্য বন্ধ হয়ানা সেটা আমার বোধগম্য নয়। আমার এ জোনটা অনেক আধুনিক জোন, এটা কিন্তু মফস্বল জোন না। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রযেছে। যেখানে প্রতিনিয়ত দূর্ঘটনা। শুধু ব্যাটারী চালিত রিক্সা না চাঁদা দিয়ে এখানে গ্রাম সিএনজিও চলে। তবুও কেন প্রশাসনের নজর তেমনটা পড়ে না জানিনা।

এবিষয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সব সময় এসব ব্যাটারী চালিত রিক্সার বিরুদ্ধে ছিলাম, এখনো আছি। চাঁদাবাজির বিষয়টা আমি জানিনা। তবে চাঁদাবাজি যেমন অবৈধ তেমনি যারা ব্যাটারী চালিত রিক্সা রাস্তায় চালায় তারাও কিন্তু অবৈধ। তাদের কারণে আজ শহরের পরিবেশ নষ্ট হচ্ছে, দূর্ঘটনা ঘটছে, পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে, তবুও তারা এসব গাড়ি নিয়ে রাস্তায় আসে। এসব বন্ধে উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। তবুও এরা এগুলো চালাচ্ছে। আর পুলিশের কাছ থেকে ৩ হাজার টাকা দিয়ে গাড়ি ছাড়িয়ে নেয় সেটা সঠিক নয়। যখন ব্যাটারী চালিত রিক্সা গুলো ট্রাফিক আটক করে, তখন এগুলো টো করার পর ট্রাফিক বিভাগে জরিমানা দিয়ে গাড়ি ছাড়িয়ে আনতে হয় এবং টাকাটাও ওখানে দিতে হয়। আর চালকরা বলছে থানায় পুলিশরকে টাকা দিচ্ছে। থানায় টাকা দেওয়ার প্রশ্নই আসেনা। আর এসব গাড়ি আটক করা, জরিমানা করা ট্রাফিকের কাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...