রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার 

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল এলাকা হতে রমজান আলী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ডের বারমাসিয়া চা বাগান সংলগ্ন ইউনুছ মেম্বারের বাড়ির পিছন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক স্থানীয় ছিদ্দিক বাপের বাড়ির জনৈক ব্যক্তির পালিত সন্তান বলে জানাগেছে। তবে দীর্ঘদিন আগে সে ঐ এলাকার জনৈক কবির আহম্মেদ এর মেয়েকে বিয়ে করে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন। সে এলাকায় দিন মজুরের কাজ করতো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান রবিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বাড়ির পিছনে একটি লাশ পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে বিষটি ভূজপুর থানাকে অবহিত করি। নিহত যুবক একেবারে শান্ত প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত।

জানতে চাইলে ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন , সকালে খবর পেয়ে সুয়াবিল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করি। বর্তমানে লাশের ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। তবে লাশের শরীরে একাধিক দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...