বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশ পিছিয়ে যাবে

ফটিকছড়িতে উন্নয়ন মেলা উদ্বোধনকালে এমপি ভান্ডারী

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি থেকে নির্বাচিত সাংসদ ও ১৪ দলীয় জোটের শরীক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ অর্থনৈতি ভাবে এগিয়ে যাচ্ছে। এটি অনেকের সহ্য হচ্ছেনা। এর অংশ হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশে- বিদেশে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এসব ষড়যন্ত্রে বিএনপি জামায়াতের শত কোটি টাকার লবিষ্ট কাজ করছে। তাদের আসল উদ্যেশ্য নির্বাচন নয়, দেশকে বিদেশীদের হাতে তুলে দিয়ে পিছনের কাতারে নিয়ে যাওয়া।

সাংসদ ভান্ডারী আরো বলেন, সামনের দিনগুলোতে বিএনপি জামায়াত আন্দোলনের নামে ফের অরাজকতা সৃষ্টি করতে তৎপরতা চালাচ্ছে। তাদের মনে রাখা উচিত শেখ হাসিনা মৃত্যুকে পর্যন্ত পরোয়া করেনা।

রাখে আল্লাহ মারে কে এমন উক্তি উল্লেখ তিনি আরো বলেন, শেখ হাসিনাকে হত্যা করতে বার বার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তিনি এখনো বেঁচে আছেন।স্বয়ং আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন। দেশের স্বার্থে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশের নেতৃত্ব স্বাধীনতা বিরোধী চক্রের হাতে চলে যাবে।

রবিবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন এমপি ভান্ডারী।

উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মওলা গণমিলনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব। ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন,সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুই পৌরসভার কাউন্সিলর ও ১৮ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।

এর পূর্বে সকালে ফিতা কেটে উপজেলা চত্তরে আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন এমপি ভান্ডারী। পরে স্থাপিত স্টলগুলো পরিদর্শন করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...