বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বাতাসে লাশের গন্ধ, দেরনা যেন এক মৃত্যুপুরী

আন্তর্জাতিক ডেস্ক

সংখ্যায় কমে এলেও এখনো সমুদ্র থেকে ভেসে আসছে লাশ। ফসলের মাঠ, পথ-ঘাট ঢেকে আছে লালচে কাদার পুরু স্তরে। সড়কে বড় বড় গর্তের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে গাড়ি। টেলিগ্রাফের খুঁটি উল্টে পড়ে আছে।

লিবিয়ার বেনগাজি থেকে সড়ক পথে যেতে দেরনার সবচেয়ে কাছের সেতুটি বন্যায় পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। পথে পথে ঘুরছে দিশাহীন মানুষ। আর সেনাসদস্যরা বিলি করছে মাস্ক।

কেন মাস্ক বিলি করা হচ্ছে? কারণ শহরের বাতাসে লা*শ পচা গন্ধ এতটাই জোরালো যে আপনাকে বমি চাপতে হবে।

সড়ক পথে বেনগাজি থেকে দেরনায় পৌঁছানো বিবিসির এক সাংবাদিক বলছেন, তিনি যেন মৃ*ত্যুপুরীতে পরিণত হওয়া এক শহরে পৌঁছেছেন।

ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে ভারি বৃষ্টিতে গত ১০ সেপ্টেম্বর রাতে দুটি বাঁধ ভেঙে যেন কেয়ামত নেমে আসে লিবিয়ার পূর্বাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী শহর দেরনায়। সুনামির মত প্রবল পানির স্রোত আক্ষরিক অর্থেই ভাসিয়ে নিয়ে যায় শহরের এক চতুর্থাংশ।

মৃত্যুর সঠিক হিসাব এখনও পাওয়া যাচ্ছে না। তবে শহরে ধ্বংসযজ্ঞের মাত্রা দেখে দেরনার মেয়র আগেই মৃতের সংখ্যা ১৮ থেকে ২০ হাজারে পৌঁছে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছিলেন।

শুধু সমুদ্র থেকেই নয়, ভবনের ধ্বংসস্তূপের মধ্যে থেকেও বেরিয়ে আসছে লাশ। যারা বেঁচে গেছেন, তাদের জীবন আর কখনো আগের মত হবে না। বরং এই শোক তাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিচ্ছে।

পরিবারের পাঁচ সদস্যকে হারানো ফারিজ গাসার বলেন, কেন তারা আমাদের বাড়ির ভেতরে থাকতে বলেছিল? বাঁধ যে ধসে পড়ছে, সেটা জানিয়ে তারা তো সতর্ক করতে পারত। সব রাজনীতি। পশ্চিমে এক সরকার, পুবে আরেক সরকার। এটা বড় এক সমস্যা।

দেরনায় বেঁচে যাওয়ারা এখন বিশুদ্ধ পানি, খাবার এবং চিকিৎসা পেতে নতুন এক লড়াইয়ে নেমেছে। দুর্যোগের পর সপ্তাহ পেরিয়ে গেলেও সেখানে ধ্বংসচিত্রের পরিবর্তন খুব একটা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...