রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নতুন প্রজন্মের জন্যই স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো- বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি

আমরা এমন একটি সুন্দর আগামীর পরিবেশ সৃষ্টি করি যেখানে আগামী প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ কে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে।

এই সরকারের আমলেই পার্বত্য অঞ্চলে শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা সহ সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়ছে।আগামীতেই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।

তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগ এর পাশে থেকে কাজ করতে হবে।

১৬ই সেপ্টেম্বর শনিবার সকালে বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে, এলজিইডি এর বাস্তবায়নে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবন ৪র্থ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় মন্ত্রী বলেন বান্দরবান পর্যটন সমৃদ্ধ একটি জেলা তাই এই জেলার প্রত্যেকটি সরকারি স্থাপনা এর নকশা,ডিজাইনে বৈচিত্র্য ফুটিয়ে তুলতে হবে, পর্যটকদের আকৃষ্ট করে সেই ভাবে অবকাঠামোর বাহ্যিক নকশা করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সহ সকল সরকারি প্রকৌশলী দপ্তরের প্রতি আহ্বান জানান।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ, বান্দরবান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, লক্ষী পদ দাশ, পৌরসভার মেয়র মোঃ শামসুল ইসলাম,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান,পার্বত্য উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...