ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফর ও সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর সফর শেষে ঢাকায় এসে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও তিন বাহিনী প্রধানসহ সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
