বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাঁশখালীতে জমি বিরোধের জের ধরে হামলায় আহত প্রবাসীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে জমি বিরোধের জের ধরে হামলায় আহত এক প্রবাসী মারা গেছেন।

আজ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুলা মিয়া (৬০) বাঁশখালী থানার বাহারছড়া ইউনিয়নের চাঁপাছড়ি গ্রামের মধ্যম চাঁপাছড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছিলেন।

এর আগে ৮ সেপ্টেম্বর প্রতিপক্ষের হামলায় তিনিসহ চারজন আহত হন। চাচাতো ভাইদের বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, মধ্যম চাঁপাছড়ি গ্রামের আবু নাঈম চৌধুরীর সঙ্গে একই এলাকার হেলাল উদ্দিন চৌধুরীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৮ সেপ্টেম্বর উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় হেলাল ও তার সহযোগীরা।

এতে নাঈম চৌধুরীর দুই ছেলে সেলিমুল ইসলাম চৌধুরী (৪৩) ও শরীফ চৌধুরী (২৮) গুরুতর আহত হন। খবর পেয়ে চাচাতো ভাইদের বাঁচাতে এগিয়ে আসেন দুই ভাই দুলা মিয়া ও নওয়া মিয়া। তাদের ওপরও হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

এতে গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুলা মিয়া নিহত হয়েছেন।

এ ঘটনায় নিহত দুলা মিয়ার চাচা আবু নাঈম চৌধুরী বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

তারা হলেন, হেলাল উদ্দিন, আজম উদ্দিন, বাবু মিয়া, মো. জোবায়ের, মো. কায়সার, নুরুন্নবী, নেজাম উদ্দিন, আব্দুল মজিদ, নুরুল আমিন, আব্দুল করিম ও মো. জিহান।

বাঁশখালীর বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মুজিবুর রহমান বলেন, এক সপ্তাহ আগে জমি বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছিল। দুই পক্ষেই কয়েকজন আহত হয়েছিলেন। আজকে এক পক্ষের একজন মারা গেছেন।

এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। মামলাগুলোতে একপক্ষের সাত জন, অন্য পক্ষের চারজন জামিনে আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস এর পৃষ্টপোষকতায় আয়োজিত ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ট্রফি উম্মোচন ও গ্রুপিং সম্পন্ন হয়েছে।...