বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পরিপক্বের আগেই ঝরে পড়ছে মাল্টা, হতাশ চাষি

চট্টগ্রাম নিউজ ডটকম

যশোরের শার্শায় বাণিজ্যিকভাবে বেড়েছে মাল্টা চাষ। এ বছর গাছে ফলও এসেছে পর্যাপ্ত, তবে পরিপক্ব হওয়ার আগেই ঝরে পড়ছে সেগুলো। এতে কৃষকের চোখে-মুখে হতাশার ছাপ দেখা গেছে।

অতিরিক্ত তাপমাত্রা, খরা, ছত্রাক ও পোকার আক্রমণে অনেক ক্ষেতের মাল্টা ঝরে পড়ার কথা জানিয়ে কৃষি বিভাগ এ থেকে রক্ষায় সময়মতো সেচ ও কীটনাশক ছিটানোর পরামর্শ দিয়েছে।

তবে কৃষি বিভাগ থেকে যেটুকু পরামর্শ দেওয়া হচ্ছে তা খুব বেশি কাজে আসছে না বলে বেশিরভাগ বাগান মালিকের অভিযোগ। প্রতি বছরই মাল্টা ঝরে পড়লেও তার সঠিক সমাধান না পাওয়ায় অনেক কৃষক চাষে উৎসাহ হারিয়ে ফেলারও কথা জানিয়েছেন।

গত বছর থেকে মাল্টা ঝরে পড়ার সমস্যায় ভুগছেন উপজেলার বারিপোতা গ্রামের চাষি সেলিম রেজা।

তিনি বলেন, তিন বছর আগে ১৪৮ শতাংশ জমিতে মাল্টা বাগান করি। গত বছরও মাল্টা ঝরে পড়েছিল তার মধ্যেও বাগান থেকে ২ লাখ ২০ হাজার টাকার মাল্টা বিক্রি হয়। কিন্তু এ বছর ফুল আসার পর থেকে অনাবৃষ্টি, খরা ও ভাইরাসের কারণে ফল ঝরে যাচ্ছে।

এ বছর কত টাকার মাল্টা বিক্রি করতে পারবেন তা নিয়ে উৎকণ্ঠার কথা জানিয়েছেন এ চাষি।

পরিপক্ব হওয়ার আগেই ফল ঝরে পড়ার কথা জানিয়েছেন নাভারনের মাল্টা চাষি জামাল উদ্দিনও। তিনি বলেন, এক ধরনের ভাইরাস ও ছত্রাকের আক্রমণে পরিপক্বের আগেই গাছ থেকে ফল ঝরে যাচ্ছে। যে কারণে লাভের পরিমাণ কমে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের উপায়ও কেউ বলতে পারছে না।

শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের সামটা গ্রামের কৃষক শাহাজান আলি। লাভের আশায় তিনি ২০২১ সালে প্রায় ৬৬ শতাংশ জমিতে বারি-১ জাতের মাল্টা চাষ শুরু করেন। তাতে কিছুটা সফল হলেও এ বছর ফলে ভাইরাস দেখা দেওয়ায় লাভ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, শাহাজানের ক্ষেতের ১৭৫টি মাল্টা গাছের প্রতিটিতে দুলছে সবুজ মাল্টা। দেশি এই মাল্টা রসে টইটম্বুর, স্বাদে ও ঘ্রাণে অতুলনীয়।

শার্শার ফল ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন বলেন, বাজারে এবার প্রতি কেজি মাল্টা পাইকারিতে ৪৫ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। গত বছর বিক্রি হয়েছিল ৯০ থেকে ১২০ টাকা দরে। অথচ বিদেশি মাল্টা বিক্রি হচ্ছে সাড়ে তিনশ টাকা কেজিতে।

স্থানীয় মাল্টার দাম কমের কারণ জানতে চাইলে তোফাজ্জেল বলেন, পরিপক্ব না হওয়ায় মাল্টায় এবার রস কম তাই দামও কম। দিন পনেরো পরে ফলটি সংগ্রহ করলে দ্বিগুণ দাম পেত চাষি।

মাল্টা চাষে উৎসাহ যোগাতে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণসহ সরকারিভাবে সহায়তা করা হচ্ছে বলে জানান শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা।

এ বছর শার্শা উপজেলায় ৫২ জন মাল্টা চাষি অন্তত ২৬ হেক্টর জমিতে মাল্টা চাষ করেছেন বলে কৃষি বিভাগের এ কর্মকর্তা জানিয়েছেন। এই মাল্টা উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ বালা বলেন, অতিরিক্ত তাপমাত্রা, ভাইরাস ও পোকার আক্রমণ থেকে মাল্টা ক্ষেত রক্ষায় সেচের পরামর্শ দেওয়া হয়েছে। এতে ফলনের ঘাটতি কমিয়ে আনা সম্ভব।

মাল্টা ঝরে পড়া রোধে কৃষি বিভাগ থেকে চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান এ কৃষি কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি স্কুলকে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক বিপ্লব দে...