বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চিকিৎসাবর্জ্যের অবৈধ মজুদ: চট্টগ্রামে দুইজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে চিকিৎসাবর্জ্য মজুদ ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ শুক্রবার নগরীর চান্দগাঁও থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুসারে মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আকতার।

মামলার আসামিরা হলেন, খাজা ট্রেডিংয়ের মালিক মো. জুবের আলম (৩৮) এবং ব্যবস্থাপক মো. জুনায়েদ হোসেন (৩০)। জুনায়েদ কারখানা মালিক জুবেরের ভাই।

এর আগে বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে হাজারীপুল মাইজপাড়া এলাকার খাজা ট্রেডিং নামের কারখানার ১ ও ২ নম্বর ইউনিট পরিদর্শন করে অধিদপ্তরের একটি দল।

মিয়া মাহমুদুল হক বলেন, অভিযানে কারখানাটি থেকে ১৫৯৪ কেজি ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য জব্দ করা হয়।

এর মধ্যে ইঞ্জেকশনের খালি ভায়াল, ব্যবহৃত সিরিঞ্জ ও সুঁই, ক্যাথেটার, রক্ত সঞ্চালন ব্যাগ, টিউব, প্লাস্টিক ও ধাতব কৌটা জব্দ করা হয়।

পরে সেসব আনন্দবাজারের অত্যাধুনিক ইনসিনারেটর প্লান্টের মাধ্যমে ধ্বংস করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়।

পরিদর্শনকালে ২৫-৩০ জন মহিলা ও পুরুষ শ্রমিককে চিকিৎসা বর্জ্য আলাদা করতে দেখা যায়। কারখানা দু’টির কোনটিরই পরিবেশগত ছাড়পত্র এবং চিকিৎসা বর্জ্য মজুদ ও প্রক্রিয়াজাতকরণের লাইসেন্স নেই বলে জানান মিয়া মাহমুদুল হক।

বৃহস্পতিবার অভিযানের সময় কারখানার ব্যবস্থাপক মো. জুনায়েদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে একটি ‘সিচুয়েশন্যাল ট্রেনিং...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...