বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

লিবিয়ার দেরনায় মৃত্যু বেড়ে ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

বাঁধ ভেঙে সুনামির মত বন্যায় লিবিয়ার সমুদ্র উপকূলবর্তী শহর দেরনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩০০ জন হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

কাদা-মাটির পুরু স্তরে ঢেকে যাওয়া শহরটিতে এখনো উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসস্তুপের নিচ থেকে আরো মৃতদেহ উদ্ধার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যায় শহরটির প্রায় ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

কী কারণে দেরনার ওপর এই ভয়াবহ বিপর্যয় নেমে এল, তা তদন্তের দাবি জানিয়েছেন রাজনীতিকরা। স্থানীয় অনেকে এজন্য দুর্বল অবকাঠামো রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে দায়ী করেছেন।

দেশটির দুর্যোগ সতর্কতা ব্যবস্থারও সমালোচনা করেছে জাতিসংঘ। বলেছে, যদি ঠিক সময়ে বাসিন্দাদের সতর্ক করা হত এবং তাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সময় দেওয়া হত, তবে এত প্রাণহানি এড়ানো সম্ভব ছিল।

ঘুর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে ভারি বৃষ্টিপাতে গত রোববার রাতে দুটি বাঁধ ভেঙে যেনো কেয়ামত নেমে আসে লিবিয়ার পূর্বাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী পাঁচ শহরে। দেরনায় এখনো প্রায় ২০ হাজার মানুষ নিখোঁজ আছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট।

শহরের মেয়র এর আগে বলেছিলেন, মৃতের সংখ্যা ১৮ থেকে ২০ হাজারে পৌঁছে যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...