বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারে’র জেরে সংঘর্ষ: নিহত ২

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র’ করে আরসা ও আরএসও’র মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; এসময় কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার কুতুপালংয়ের মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মোহাম্মদ আলী।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শামসুল আলম (২৩)। তিনি কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক জি-৯ এর মোহাম্মদ হোসেনের ছেলে।

এছাড়া নিহত অন্যজন উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেলেও তার নাম ও পরিচয়সহ আহতদের ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি ওসি।

সন্ধ্যায় শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটেছে বলে জানা গেলেও ঠিক কী কারণে, কেন এই হত্যাকাণ্ড তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মধ্যে শামসুল আলমের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। অন্যজনের লাশ রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল তা উদ্ধার করতে ক্যাম্পে গেছে। ফেরার পর বিস্তারিত জানা যাবে।

নিহত শামসুল আলমের ছোট বোন হাসিনা বেগমের দাবি, ভোরে আরসার লোকজন ক্যাম্প থেকে তার ভাইকে ডেকে তাদের সঙ্গে লড়াই করতে পাহাড়ে নিয়ে যায়। বিকালে এসে জানা যায়, ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

রোহিঙ্গা ক্যাম্পের এক কমিউনিটি নেতা জানিয়েছেন, আরএসও নেতা মৌলভী রহিমুল্লাহ উল্লাহ এবং আরসা নেতা নবী হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এ দুজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...