ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আগুন লেগে তিন শিশুসহ অন্তত ৫৬ জন নিহত এবং প্রায় ৩৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৯ জনের পরিচয় শনাক্তের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সেখানে এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
ভবনটিতে প্রায় ১৫০ জন বাসিন্দা ছিলেন এবং সেখানে যথাযথ অগ্নিসুরক্ষা ব্যবস্থা ছিল না। এ কারণে ভবন মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভবনের গ্যারেজ থেকে আগুন ছড়িয়েছে। গ্যারেজে অনেকগুলো মোটরসাইকেল রাখা ছিল।
অগ্নিদগ্ধ হওয়ার পাশপাশি আগুন লাগার পর অনেকে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে আহত হয়েছেন। দেশটিতে গত বছরও একটি ভবনে আগুন লেগে ৩৩ জন নিহত হয়।
