বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নানিয়ারচরের চেঙ্গি নদীতে পড়ে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচরের চেঙ্গি নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ শ্রমিক লিকু চাকমার (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিকু চাকমা নানিয়ারচর উপজেলার বিহারপাড়া এলাকার লালমনি চাকমার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টায় নানিয়ারচর সদর বাজার থেকে বিহারপাড়া এলাকায় নৌকা চালিয়ে যাওয়ার সময় পানিতে ডুবে যান লিকু চাকমা। তার নৌকাটি পানিতে ভাসতে দেখে এবং তাকে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল এসে উদ্ধার অভিযান চালিয়ে আজ বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করতে সম্ভব হয়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার জানান, লিকু চাকমা নদীতে পড়ে যাওয়ার ঘটনা শুনতে পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ১০ ঘন্টা খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করা হয়। লিকু চাকমার পরিবার থেকে কোন প্রকার অভিযোগ করা হয় নি। তাই বিনা ময়না তদন্তে মরদেহ ফেরতের লক্ষে তার পরিবার আবেদন করেছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...