বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মার্কুইনোসের গোলে পেরুর বিপক্ষে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একেবারে শেষ মুহূর্তে নেইমারের ক্রসে হেড দিয়ে গোল করেন ডিফেন্ডার মার্কিনিয়োস।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) লিমায় মুখোমুখি হয় ব্রাজিল ও স্বাগতিক পেরু। তাদের মাটিতে একের পর এক গোল করলেও অফসাইডের খড়গে সেগুলো বাতিল হলে আক্ষেপে পুড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে খেলা জমে ওঠে। সেখানে কিছুটা এগিয়েই ছিল ব্রাজিল। তবে বারবার অফসাইডের ফাঁদে পড়ে গোলশূন্য থাকতে হয়েছে ব্রাজিলকে। ম্যাচের ১৫তম মিনিটে প্রথম সফলতা পায় ব্রাজিল। যদিও অফসাইডের কারণে রাফিনহার গোলটি বাতিল হয়ে যায়।

এরপর ম্যাচের ২৮তম মিনিটে ব্রুনো গুইমারেস পাস থেকে পেরুর ডি-বক্সের মধ্যে দারুণ পজিশনে বল পান রিচার্লিসন। সফলভাবে হেড দেন ব্রাজিলের স্ট্রাইকার। তবে এই গোলটিও বাতিল হয় অফসাইডের কারণে। টানা দুটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও আক্রমণের ধাড় কমায়নি সেলেসাওরা।

৪৫ মিনিটে রাফিনহার কাছ থেকে বল নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে আড়াআড়ি শট নিয়েছিলেন নেইমার। দারুণ দক্ষতায় তার শট ঠেকিয়ে দেন পেরুর গোলরক্ষক।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। যদিও কোনোমতেই গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তবে ম্যাচের ৯০তম মিনিটে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলকে জয়ের আনন্দে ভাসান মারকুইনহোস। নেইমারের ইনসুইং কর্নার থেকে মারকুইনহোসের হেডে করা গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

ব্রাজিলের বিপক্ষে এর আগে সর্বশেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে পেরু। পুরো ম্যাচে ৬২ শতাংশ বল দখলে নিয়ে নয় শট মেরে চারটি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। অন্যদিকে ৩৮ শতাংশ বল দখলে রাখা পেরু ছয় শট নিলেও কোনটিই লক্ষ্যে রাখতে পারেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...