শুক্রবার, ১৫ মে ২০২৬

ঝগড়া বিবাদ থেকে দূরে থাকলে যে পুরস্কার দেবেন নবীজী

ইসলাম ডেস্ক

মানুষ হিসেবে প্রত্যেকেই সর্বদা নিজেদের দোষ-ত্রুটিসমূহকে গোপন রাখার চেষ্টা করে। কারণ কোনো মানুষই চায় না কোনোভাবেই তার মান-সম্মান ও মর্যাদা নষ্ট হোক। কিন্তু এমন কিছু কাজ আছে যা মানুষের সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তার দোষ-ত্রুটিসমূহকে প্রকাশ করে দেয় অন্য কেউ। ফলে সে সমাজের সামনে লজ্জিত হয়। অথচ একটু চিন্তা-ভাবনা করে পথ চললে, জীবনকে পরিচালনা করলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় না।

এ জন্য দরকার, যেসব কাজ মানুষের দোষ-ত্রুটিকে প্রকাশ করে দেয়; সেগুলো থেকে দূরে থাকা। আবার অহেতুক ঝগড়া-বিবাদ মানুষের ব্যক্তিত্বকে ত্রুটিপূর্ণ করে তোলে। বহু কল্যাণ থেকে বঞ্চিত করে। তার জ্বলন্ত উদাহরণ পবিত্র লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ। নবীজি (সা.) লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ জানানোর জন্য সাহাবায়ে কেরামের কাছে আসছিলেন, কিন্তু ঘর থেকে বের হয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত দুটি লোককে দেখতে পান, তখন তাঁকে সে তারিখটি ভুলিয়ে দেয়া হয়।

উবাদা ইবনুস সামিত (রা.) বলেন, একদা নবী (সা.) আমাদের লাইলাতুল কদরের (নির্দিষ্ট তারিখ) অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলমান ঝগড়া করছিল। তা দেখে তিনি বলেন, আমি তোমাদের লাইলাতুল কদরের সংবাদ দেয়ার জন্য বের হয়েছিলাম, তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার (নির্দিষ্ট তারিখের) পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে।

তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো। (বুখারি, হাদিস : ২০২৩) তাই সর্বদা নিজেকে ঝগড়া-বিবাদ থেকে দূরে রাখার চেষ্টা করা আবশ্যক। কারণ মহানবী (সা.) তাঁর উম্মতদের ঝগড়া থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। ঝগড়াকে মুনাফিকের অভ্যাস বলে আখ্যা দিয়েছেন।

আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, চারটি (দোষ) যার মধ্যে বিদ্যমান রয়েছে সে খাঁটি মুনাফিক; আর যার মধ্যে এ দোষগুলোর একটি বর্তমান রয়েছে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকির একটি স্বভাব থেকে যায়। (১) যখন সে কথা বলে মিথ্যা বলে, (২) সে সন্ধি চুক্তি করলে তা ভঙ্গ করে, (৩) সে ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং (৪) সে ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে। (মুসলিম, হাদিস : ১১৩)

এখানে ঝগড়াকালে অশ্লীল ভাষা ব্যবহারকে মুনাফিকের চরিত্র বলে আখ্যা দেয়া হয়েছে। আর ঝগড়াঝাঁটিতে অশ্লীল গালাগাল না করলে তো ঝগড়াই জমে না। তখন মানুষকে শয়তান প্রভাবিত করে আর তারা বিবেক-বুদ্ধি হারিয়ে অশ্লীল কথা বা কাজ করতে দ্বিধাবোধ করে না।

তা ছাড়া ঝগড়াঝাঁটি মানুষকে হিদায়াতের পথ থেকে দূরে সরিয়ে দেয়। মানুষের ঈমান ও চরিত্রকে কলুষিত করে দেয়। আবু উমামাহ (সাদি বিন আজলান) (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমার পরে হিদায়াতপ্রাপ্ত লোক তখনই পথভ্রষ্ট হবে, যখন তারা ঝগড়া-বিবাদে লিপ্ত হবে। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন (অনুবাদ) : ‘বরং এরা তো এক বিতর্ককারী সম্প্রদায়।’ (সুরা : যুখরুফ, আয়াত : ৫৮)। (ইবনে মাজাহ, হাদিস : ৪৮)

অর্থাৎ হিদায়াতপ্রাপ্ত লোকেরা ঝগড়ায় লিপ্ত হবে না, কিন্তু যারা হিদায়াতের পথ থেকে বিচ্যুত হবে, পথভ্রষ্ট হবে, তারাই অহেতুক ঝগড়ায় লিপ্ত হবে। তাই আমাদের উচিত ঝগড়া থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখা।

এমনকি যৌক্তিক ও ন্যায়সংগত বিষয়ে ঝগড়া করার ব্যাপারেও ইসলামে অনুৎসাহী করা হয়েছে। মহানবী (সা.) ঝগড়া এড়িয়ে চলা মানুষদের জন্য জান্নাতের বিশেষ উপহারের ঘোষণা দিয়েছেন।

আবু উমামাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি ন্যায়সংগত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। (আবু দাউদ, হাদিস : ৪৮০০)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা অনুমান থেকে বেঁচে চলো। কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার। আর কারো দোষ খুঁজে বেরিও না, গোয়েন্দাগিরি করও না, পরস্পরকে ধোঁকা দিয়ও না, আর পরস্পরকে হিংসা করও না, একে অন্যের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করও না এবং পরস্পরের বিরুদ্ধাচরণ করও না। বরং সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। (বুখারি, হাদিস : ৬০৬৬)

আসল শক্তিমান সেই ব্যক্তি যে ঝগড়া-বিবাদের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ঝগড়া-বিবাদের মূলে রয়েছে ক্রোধ। ক্রোধান্বিত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়ে অনেক অনাকাঙ্খিত কিছুর জন্ম দেয়। এ জন্য ক্রোধ নিয়ন্ত্রণকে হজরত রাসূলুল্লাহ (সা.) বড় জিহাদ বলে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকার তাওফিক দান করুন। আমিন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা

নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা।শুক্রবার (১ মে) সকাল থেকেই নগরীর নন্দনকানন বৌদ্ধ...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।শুক্রবার (১৭ এপ্রিল) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক...