আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকবে। মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় মহাসড়কের ওপর নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের ( সওজ) নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, আগামী ১৬ সেপ্টেম্বর দুই ঘণ্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যান চলাচল বন্ধ থাকবে। মিরসরাইয়ের জোরারগঞ্জ বিশ্বরোড় এলাকায় নির্মানাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। ঢাকা অভিমুখী যানবাহন সমুহ বিকল্প সড়ক হিসেবে বারইয়ারহাট-জোরারগঞ্জ (পুরাতন মহাসড়ক) দিয়ে চলাচল করতে পারবে।
