বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এক-এগারোর মতো আরেকটা সরকার আনার ষড়যন্ত্র চলছে: কামরুল ইসলাম

চট্টগ্রাম নিউজ ডটকম

এক-এগারোর মতো বাংলাদেশে আরেকটা সরকার আনার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেন, সজাগ না থাকলে মহাবিপদ। গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের ডালপালা চারদিকে বেষ্টিত। এরশাদ কিংবা জিয়ার কায়দায় সরকার আনার ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার পাশাপাশি খালেদা জিয়াকে মাইনাস করতে চাওয়া ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ নিচ্ছে বিএনপি। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ড. ইউনূসকে নিয়ে বিএনপির বক্তৃতা-বিবৃতি বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। দেশের অভ্যন্তরীণ বিষয়ে যারা নগ্ন হস্তক্ষেপ করে তারাই আজকে ড. ইউনূসকে নিয়ে মাথা নাড়ছে।

ড. ইউনূস বাংলাদেশে উপার্জন করে আমেরিকার ডেমোক্রেটিক পার্টিকে ডোনেশন দেয় বলেও মন্তব্য করেন কামরুল ইসলাম।

জাতীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করবে না।

বিদেশে সফরে গিয়েও তিনি (শেখ হাসিনা) এগুলো বলে এসেছেন। কিন্তু বিএনপি সরকার পদত্যাগ চান, শেখ হাসিনার পদত্যাগ চান।

জয় বাংলা ঐক্য মঞ্চ আয়োজিত ‘বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ’র বিরুদ্ধে প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাবেক ছাত্রনেতা ইসমত কাদির গামা, দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম মুরাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...