বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বিশ্ব জলবায়ু তহবিল থেকে ১ বিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

চট্টগ্রাম নিউজ ডটকম

ডলার সংকটের মধ্যে বিশ্ব জলবায়ু তহবিল থেকে ১০০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই অর্থ ব্যবহার করা হবে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় এই প্রতিশ্রুতি এসেছে বলে জানিয়েছেন মন্ত্রী।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে তিনি বলেন, বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করলে এই তহবিল থেকে অর্থ নেওয়া যাবে। ডেল্টাপ্ল্যানের সঙ্গে সমন্বয় করবে বন ও পরিবেশ মন্ত্রণালয়।

মান্নান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু ফান্ড থেকে বন ও পরিবেশ মন্ত্রণালয় যেসব প্রকল্প নেবে, তারা যেন ডেল্টা প্ল্যানের সঙ্গে সমন্বয় করে, যাতে ওভারল্যাপিং না হয় এবং যেন ক্ষতিকর কিছু না হয়।

প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সুন্দরবন অগ্রাধিকার পাবে জানিয়ে তিনি বলেন, সুন্দরবন আমাদের ঐতিহ্যের অংশ, আমাদের প্রাণ। সেটাকে সুরক্ষা করতেই হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ের ১৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...