বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

লিবিয়ায় বন্যায় ২০০০ মৃত্যু, নিখোঁজ কয়েক হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রবল ঝড় ও ভারি বৃষ্টির পর লিবিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় শহর দেরনায় ব্যাপক বন্যায় অন্তত ২০০০ মানুষের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

দেশটির পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) মুখপাত্র আহমেদ মিসমারি টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাঁধ ধসে পড়ায় দেরনার ওপরে এই দুর্যোগ নেমে আসে।

বানের পানি কয়েকটি এলাকা পুরোপুরি ভাসিয়ে সাগরে নিয়ে ফেলেছে বলেন তিনি। এতে অন্তত ২০০০ জনের মৃত্যুর পাশাপাশি ৫ থেকে ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন মিসমারি।

এর আগে সোমবার লিবিয়ার পূর্বাঞ্চলীয় রেড ক্রিসেন্টের প্রধান জানিয়েছিলেন, দেরনায় মৃতের সংখ্যা ১৫০ এবং এটি বেড়ে ২৫০ জনে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজনৈতিকভাবে পশ্চিম ও পূর্বাঞ্চলে বিভক্ত হয়ে থাকা লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রশাসনের প্রধান ওসামা হামাদ স্থানীয় টেলিভিশনকে বলেন, এলাকাগুলো পুরোপুরি বিলীন হয়ে গেছে, পানি সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, যেখান সংকীর্ণ একটি নালা দিয়ে পানিপ্রবাহ বয়ে যেত, সেখানে ব্যাপক প্লাবন শহরের কেন্দ্রস্থল সয়লাব করে এগিয়ে যাচ্ছে, আর তাতে দুইপাশে দাঁড়িয়ে থাকা ভবনগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পূর্ব লিবিয়ার আলমোস্তাকবাল টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, লোকজন তাদের গাড়ির ছাদে আটকা পড়ে আছে, চিৎকার করে সাহায্য চাইছে, পানি বহু গাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

এলএনএ-র মুখপাত্র মিসমারি জানিয়েছেন, বন্যায় তাদের বাহিনীর সাত সদস্যের মৃত্যু হয়েছে।

গত সপ্তাহে গ্রিসে তাণ্ডব চালানোর পর ক্রান্তীয় ঝড় ড্যানিয়েল রোববার ভূমধ্যসাগরের ওপর দিয়ে এগিয়ে লিবিয়ার পূর্বাঞ্চলের উপকূলে হাজির হয়।

এর প্রভাবে এ অঞ্চলের প্রধান শহর বেনগাজিসহ দেরনা ও অন্যান্য শহরে প্রবল ঝড়বৃষ্টি হয়। এসব শহরের মধ্যে দেরনা সবচেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...