বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ডেঙ্গু: আগস্টের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে সেপ্টেম্বর

চট্টগ্রাম নিউজ ডটকম

ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে রেকর্ড গড়া আগস্টের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে চলতি সেপ্টেম্বর। শেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৪৪ জনসহ মাসের প্রথম ১০ দিন এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৬৪ জন। গত এক দিনে ১১ জনসহ এসময়ে মারা গেছেন ১৪৮ জন।

রোগীর সংখ্যা ও মৃত্যুর যে ধারা, সেটি না কমলে পর পর দ্বিতীয় মাসে রেকর্ডের আশঙ্কা দেখা গিয়েছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য সেরকম ইঙ্গিতই দিচ্ছে। আগের দিন রোববার রেকর্ড ২ হাজার ৯৯০ জন রোগী ভর্তি হন হাসপাতালে।

গত অগাস্টে রেকর্ড সংখ্যক ৭১ হাজার ৯৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। ওই মাসে মৃত্যু হয় ৩৪২ জনের।
গত কয়েকবছর ধরে দেশে ডেঙ্গুর প্রকোপ বিস্তারের মৌসুম ধরা হয় জুলাই থেকে অক্টোবর সময়কালকে। সেই হিসাব ও আক্রান্তের তথ্য বলছে ডেঙ্গু এখন দ্রুত ছড়াচ্ছে। এটি ঢাকা ছাড়িয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

সবশেষ এক দিনের আক্রান্তসহ চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫১ হাজার ২৭২ জনে। এসময়ে প্রাণহানি হয়েছে ৭৪১ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ৮১৬ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৪ হাজার ২০৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৬০৯ জন।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। জুনে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন, জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৫৪ জন। অগাস্ট ছাড়িয়ে যায় আগের যে কোনো মাসের রেকর্ড।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। জানুয়ারি থেকে মে পর্যন্ত মৃত্যুর সংখ্যা কম থাকলেও জুনে ৩৪ জন মারা যান। জুলাইয়ে তা লাফ দিয়ে হয় ২০৪ জন, অগাস্টে হয় রেকর্ড ৩৪২ জনের মৃত্যু।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...